শনিবার, সেপ্টেম্বর ২৬

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী  (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়।

রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণের উদ্যোগে কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ৪৭০ জন কৃষকদের মধ্যে বীজ,ডিএসপি, এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,কৃষি উপ সহকারি কর্মকর্তা আলতাব হোসেনসহ কৃষক কৃষানী,কৃষি অফিসের কর্মচারীবৃন্দ প্রমুখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version