মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি :

নেত্রকোনার আটপাড়ায় পুলিশের অভিযানে ০২ নভেম্বর রাত ০১ টা ৪৫ মিনিটে ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামের মৃত আলী আকবরের ছেলে মোঃ আল আমিন (৪৪) এর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে এবং রুপচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মৃত সাবান আলীর ছেলে মোঃ আব্দুর রেজ্জাক (৫০) কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের সরঞ্জামাদি সহ আটক করা হয়।
আটপাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version