জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর উপজেলায় পুকুর থেকে যুগল পাঠক (৭৮) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) সদরের শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া গ্রামের মহাশ্মশান মন্দিরের পাশের পুকুর থেকে উদ্ধার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুগল পাঠক সদরের শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া (পূর্বপাড়া) গ্রামের মৃত পুলিল পাঠকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, যুগল পাঠক নামে ওই বৃদ্ধ প্রতিদিন খুব ভোরে হাঁটতে বের হন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিক পূজার প্রসাদ আনার জন্য বাড়ি থেকে বের হন তিনি। সকালে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজন ও স্থানীয়রা। পরে মন্দিরের পাশের রাস্তায় তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পাশের পুকুরে খোঁজ করে গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেয়া হলে দুপুরের দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনা তদন্ত সাপেক্ষে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version