গাইবান্ধা প্রতিনিধি,

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মানুষের বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,শিক্ষা ভাতাসহ বিভিন্ন সরকারি অনুদানের অর্থ গ্রাহকের মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নেয়ার অভিযোগে ৪জন হ্যাকারকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন – উপজেলার দরবস্ত ইউনিয়নের রহলা গ্রামের আবুল কালামের পুত্র সজীব (২০),নায়েব আলীর পুত্র রাকিব মিয়া (২০),ডালিম মিয়ার পুত্র শামিম মিয়া (২১),আব্দুর রউফের পুত্র হাসান আলী (২২) ও জাহাঙ্গীর আলমের পুত্র মারুফ মিয়া (২৪)।

গ্রাহকের কাছে ফোন করে মোবাইল অপারেটর অথবা মোবাইল ব্যাংকিংয়ের লোক সেজে কৌশলে ওপিটি, পিন নাম্বারসহ নানা তথ্য সংগ্রহ করে। পরে এসব গ্রাহকের বিকাশ, নগদ, রকেট ও উপায় একাউন্ট হ্যাক করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,শিক্ষা ভাতা সহ বিভিন্ন সরকারি ভাতা’র টাকা হাতিয়ে নিতো এই হ্যাকার চক্রের সদস্যরা। ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বুলবুল ইসলাম বলেন, আটকৃতদের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version