নিজস্ব প্রতিবেদক: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপন ও শহীদ চত্ত¡রের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

oppo_2

দিবসটি উপলক্ষ্যে নেত্রকোনা চল্লিশার রাজেন্দ্রপুর নগুয়া খালপাড় এলাকায় খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version