গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা প্রশাসনের অফিস সহায়ক পদে নিয়োগে প্রক্সি দেয়ার অভিযোগে ২২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাত ১১ টার দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

তিনি জানান, গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) সকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার ৫৫ জন অফিস সহায়ক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ২শ ২৬ জনকে (২৬ অক্টোবর) শনিবার সকাল থেকে ভাইবা পরীক্ষার জন্য ডাকা হয়। ভাইবা পরীক্ষা চলাকালে তাদের মধ্যে অসংগতি দেখা গেলে লিখিত পরীক্ষার খাতার সাথে তাদের হাতের লেখা পরীক্ষাসহ মিল পাওয়া যাচ্ছিল না। তাই বিভিন্নভাবে প্রক্সি পরীক্ষা দেয়া ২২ জন পরীক্ষার্থীকে সনাক্ত করে আটক করা হয়।

পরে ওইদিন রাতেই তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।আজ (২৭ অক্টোবর)রবিবার দুপুরে তাদেরকে গাইবান্ধা সদর থানা থেকে আদালতে নেওয়া হয় এরপর তাদের কারাগারে পাঠানো হবে বলে জানায় গাইবান্ধা সদর থানা পুলিশ।

এই ঘটনায় আটক ২২ জন প্রক্সি পরীক্ষার্থীর বিরুদ্ধে জেলা প্রশাসনের রাজস্ব শাখার বড়বাবু নুরুল ইসলাম বাদী হয়ে নিয়মিত মামলা করবেন বলে জানান ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version