নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মিছিলে হামলা, গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগে করা মামলায় যুবলীগ নেতা আননান ওরফে আদনালকে (৩৯) গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আননান নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নের মৌয়াটি গ্রামের হাবিবুর রহমা ওরফে কাচু মিয়ার ছেলে এবং বাউসী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তিনি।

শনিবার (২৬ অক্টোবর) যুবলীগ নেতা আননানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বারহাট্টা থানার ওসি কামরুল হাসান। এরআগে তাকে শুক্রবার রাতে বাউসী এলাকার একটি চায়ের দোকান থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরের দিকে যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয়েছে।

গত ৪ আগস্ট বারহাট্টার গোপালপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল বের করে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে গোপালপুর বাজারে এসে পৌঁছায়। তখন ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ ও মারপিটের অভিযোগ এনে গত ১৯ আগস্ট উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪৭) বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি আননান ওরফে আদনাল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version