সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে রিভলবারসহ মো: আব্দুল সিদ্দিক (২৪) নামক এক যুবক কে আটক করা হয়েছে। আটককৃত যুবক দোয়ারাবাজার উপজেলার ইদুকোনা গ্রামের মো: রুস্তম আলীর ছেলে।

বিজিবি ও র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১২২৮/এমপি হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ও র‍্যাব-৯।  এসময় ১টি রিভলবারসহ মো: আব্দুল সিদ্দিক কে (২৪) আটক করা হয়।

অভিযানে র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো: ফয়সালসহ ১৯ জন র‍্যাব সদস্য এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) নায়েব সুবেদার মো: আব্দুল সিদ্দিকসহ ১৪ জন বিজিবি সদস্য উপস্থিত ছিল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো: এ কে এম ফয়সাল জানান, আটককৃত আসামীকে অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে আনা হয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version