জেলা প্রতিনিধি,নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলায় বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লামিয়া আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী।

বুধবার (১৬ অক্টোবর) কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের একটি ভাড়া বাসায় সে আত্মহত্যা করে। নিহত লামিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের চালিতাতলা গ্রামের আলমগীর হোসেনের বড় মেয়ে। সে চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আলমগীর হোসেন তিন মেয়েকে নিয়ে গত এক বছর পুরুলিয়া গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। বুধবার সকাল ১০টার দিকে লামিয়া গেম খেলার জন্য তার বাবার ব্যবহৃত মোবাইল চায়। বাবা মোবাইল না দিয়ে ছোট মেয়ে মাহিয়াকে নিয়ে তার চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে চলে আসে। মোবাইল না পায়ে অভিমানে লামিয়া ঘরের একটি কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কিছু সময় পরে জানালার ফাঁক দিয়ে আশেপাশের লোকজন লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবাকে ফোনে বিষয়টি জানায়। লামিয়ার মা বিদেশে এবং মেঝো বোন প্রাইভেট পড়তে পুরুলিয়া স্কুলে থাকায় বাড়িতে কেউ ছিল না। পরে লামিয়াকে উদ্ধার করে স্থানীয় চাঁচুড়ী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version