আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের দক্ষিন বারশত ৮ নং ওয়ার্ড আলী আহম্মদের বাড়ির পুকুরে ডুবে মোহাম্মদ নাবিদ হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা এক ঘটিকার সময় বারশত ইউনিয়নের আলী আহম্মদ এর বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশুটি ১নং বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড আমান উল্লাহ পাড়া এলাকার মোহাম্মদ আবুল মনজুর এর ছেলে।

স্থানীয়রা জানায়,নাবদি তার নানুর বাড়িতে বেড়াতে আসছে তার নানুর বাড়ির সামনে পুকুর পাড়ে খেলার সময় পা পিছলে পড়ে যায় শিশুটি। তাকে পুকুরে ভাসতে দেখতে পেয়ে,এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version