কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জের কালেঞ্জী পুঞ্জি এলাকার একটি ছড়া থেকে পল মালির্য়া (৪০) নামে এক খাসিয়া শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সে গতকাল শুক্রবার কাজ শেষে বাড়ি ফেরার পথে ছড়া পারাপারের সময় পানির স্রোতে ভেসে যায়।শনিবার(১২ অক্টোবর) সকালে তার লাশ গলাচিপা নামক স্থানে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালেঞ্জী পুঞ্জির হেডম্যান নাইট খেরইয়েম জানান, পল মার্লিয়া প্রতিদিনের মতো পান জুমে কাজ করতে যান। শুক্রবার বিকালে কাজ শেষে বাড়ি ফেরার পথে কালেঞ্জী পুঞ্জির  ছড়া পারাপারের সময় বৃষ্টিতে ছড়ায় পানির স্রোত থাকায় পানিতে ভেসে যায়। অনেক খোঁজাখুজি করলেও তার সন্ধান পাননি।

শনিবার সকালে পলের মরদেহ একটি খুটিতে আটকা দেখতে পান স্থানীয় খাসিয়ারা।  পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুরে লাশ উদ্ধার করেছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version