কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনার বারহাট্টায় আকস্মিক কংশ নদীর পানি বৃদ্ধি ও অতিরিক্ত বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) ৩০তম বিসিএস এসোসিয়েশনের উদ্যোগে রায়পুর ইউনিয়নে নৌকা যোগে রত্নপুর ও সেমিয়া গ্রামে শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, এক কেজি করে আলু, চিড়া ও মুড়ি, আধা কেজি করে মসুর ডাল, চিনি ও লবণ, এক প্যাকেট করে মরিচ ও হলুদের গুড়া, দুই পিস মোমবাতি, একটি গ্যাস ম্যাচ, পাঁচ পিস স্যালাইন এবং আধা লিটার সোয়াবিন তেল।

বিতরণকালে অন্যদের মধ্যে ৩০তম বিসিএস প্রশাসন এসোসিয়েশনের পক্ষে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, ৩০তম বিসিএস এসোসিয়েশনের উদ্যোগে বারহাট্টায় বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version