মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গাপূজা’। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বুধবার বিকাল ৩টায় উপজেলার সোনাজুর বাজার ও মধুয়াখালী পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, তিনি বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সার্বজনীন দুর্গা উৎসব মধুয়াখালীর সভাপতি তরুপ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজয় রায়,সোনাজুর বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি মানিক কর্মকার,সাধারণ সম্পাদক খোকন কর্মকার, সাংবাদিক ফয়সাল চৌধুরী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version