কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি 

কিশোরগঞ্জ কটিয়াদী পৌর বাজার বণিক সমিতির আহবায়ক  কমিটি গঠন করা হয়েছে।  বুধবার  বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও কটিয়াদী পৌরসভার প্রশাসক  তামারা তাসবিহা স্বাক্ষরে এ আহবায়ক  কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে মোঃ ইলিয়াস আলীকে আহ্বায়ক ও মো.জিল্লুর রহমানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক  কমিটি গঠন করা হয়।  কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন, মো শফিকুল ইসলাম ভুইঞা, মো. আতিকুর রহমান আতিক, মোহাম্মদ আলী, মাহফুজুর রহমান মিটু, আব্দুল মোতালিব, গোলাম রাব্বানী, মোহাম্মদ মোশারফ হোসেন,

মো আল আমিন, সুবির সাহা, জাহাঙ্গীর আলম রতন, আবুল বাসার, রহমত উল্লাহ, মো. বাদল, বাবুজিৎ সাহা, মো. আরুন অর রশিদ, শংকর বর্মন, মো. রবিউল আওয়াল, বংশী সাহা, মমিনুল ইসলাম, আশরাফুল আলম বাচ্চু, লক্ষণ সাহা, কবির হোসেন, মো. হারুণ মিয়া, সাইদুর রহমান, মো. শাজাহান, আবু নাঈম, শামসুল হক, রতন মিয়া, মোস্তাফিজুর রহমান সেলিম।

বাজারের যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ, ভোটার তালিকা হাল নাগাদ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে  আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version