লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আল হাসানাহ স্কুলের ১৩ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। মঙ্গলবার পৌর শহরের গুয়াগাঁওয়ে স্কুলের ক্যাম্পাস-২ এ আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তেশাম উল-হক মিম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন, বিএনপি নেতা ফারুক হোসেন সহ উপস্থিত ছিলেন।
Previous Articleপীরগঞ্জে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন
Next Article নাগরপুরে বিনামূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ


