ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার সকাল ১১ ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সুপ্রিয়া সমদ্দার, এজিএম সাইদুল রহমান , মাসুদ শাকিল , এজিএম অর্থ খালিদুজ্জামান, এজিএম সুজন খান, আশিক হোসেন খান, একরামুল ইসলাম জসিম উদ্দিন খান। মানববন্ধনে ১৫০ জন কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ , প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করা, গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক বিআরইবি-পিবিএস একীভুতকরনসহ অভিন্ন চাকুরী বিধি প্রনয়ন ও সকল চুক্তি ভিত্তিক কর্মচারীদের চাকুরি নিয়মিত করনের দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ
- রাজনীতির মাঠে তারুণ্যের চমক: জামালপুর পৌরসভার মেয়র পদে লড়তে চান এম. শুভ পাঠান
- জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ শোন অ্যারেস্ট
- ডেপুটি স্পিকারের সহায়তায় কলমাকান্দায় দীর্ঘদিনের ভাঙা রাস্তার সংস্কার শুরু
- জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত: পলিথিন বর্জন ও বনায়নের তাগিদ
- জাকির হত্যা মামলা: জবানবন্দিতে দায় স্বীকার, ঘাতক জনীর যাবজ্জীবন
- আজ ডিমলার শ্রেষ্ঠ সন্তান, জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ১০২ তম জন্মবার্ষিকী
- আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী



