পবিপ্রবি প্রতিনিধিঃ

দ্যা আর্থ আয়োজিত ইএমকে সেন্টারের অর্থায়নে সার্কুলার ইকোনমি এন্টপ্রেনরশীপ প্রোগ্রামে প্রথম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম।

৩০ সেপ্টেম্বর (সোমবার) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১১ টা থেকে গ্রিন হরিজন নামক কুয়াকাটা বেজ যুব ক্ষমতায়ন স্টেকহোল্ডার পরামর্শ সভা।  উক্ত সভায় উপস্থিত ছিলেন  পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, পটুয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহরনমাদ আরাফিন, দি আর্থ এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী তানজিদ হাসান জিসানের নেতৃত্বে পবিপ্রবি টিম আজকের অনুষ্ঠানে প্রথম স্থান অর্জন করেন। বিজয়ী টিম “প্লাস্টিকমুক্ত সাগরজল, কুয়াকাটা হবে নির্মল” এই স্লোগ্রানে সামনে রেখে  দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটায় কাজ করছে।

বিজয়ী টিম দলনেতা তানজিদ হাসান জিসান বলেন,” পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে প্রতিদিন প্রায় ২৫ কেজি প্লাস্টিক বজ্য তৈরি হয়। আমাদের মূল উদ্দেশ্য কুয়াকাটাইয় প্লাস্টিক দূষণ রোধ করে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
নির্মল মূলত প্লাস্টিক বজ্য ব্যবস্থাপনার জন্য একটি শক্তিশালী সাপ্লাই চেইন নেটওয়ার্ক তৈরি করবে।

এই প্লাস্টিক বজ্য বিক্রির মাধ্যমে প্রাপ্ত আয়ের অংশ এপের মাধ্যমেই হোটেল ম্যানেজার, প্লাস্টিক ব্যবসায়ী ও সেচ্ছাসেবীর কাছে পৌছে যাবে।  আমাদের এই উদ্যোগ পুরোপুরিভাবে বাস্তবায়নের স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সার্বিক সহযোগীতা প্রয়োজন। “

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version