আল নোমান শান্ত,
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

ভারতে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারী পুরোহিতের ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শহরের কাচারি মসজিদে সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলার শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান ফকির,বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলী উসমান,

বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নুরে আলম,জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক মুফতি আবু ওয়াক্কাস,ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশাররফ হোসেনসহ অনেকেই। শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version