জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি (২০২৪ -২০২৫) গঠিত হয়েছে। এতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোঃ ফয়সাল আকন্দ সভাপতি এবং একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ ইমরান হাসান ইমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার জবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসাইন, রিংকু সরকার,আয়াতুল্লাহ আল মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক উবায়েদুল হক শুভ,ওমর ফারুক,তামান্না ও ইভা। এবং সাংগঠনিক সম্পাদক খান ফয়সাল।

কমিটির সভাপতি বলেন, জেলা ছাত্রকল্যাণ শিক্ষার্থীদের কল্যাণার্থে কাজ করবে। নেত্রকোনার জবিয়ানদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব একসাথে। শিক্ষার্থী সুলভ হওয়াই আমার মূল উদ্দেশ্য।

সাধারণ সম্পাদক জানান, নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ গতানুগতিক ধারা থেকে ব্যতিক্রম হবে আশা করি। আমরা কিছু উদ্যোগ এক্ষুনি নিয়েছি, হতদরিদ্র ভাইবোনদের প্রতি গভীর দৃষ্টি থাকবে বিশেষ করে। জেলা ছাত্রকল্যাণ জেলার ভাইবোনদের কল্যাণেই কাজ করবে।

উল্লেখ্য, নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টামণ্ডলীদের সর্বসম্মতিক্রমে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version