জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলে মিছিলে হামলার অভিযোগে করা মামলায় সদর পৌরসভার কাউন্সিলর এ জেড এম ইকবল আলম জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর পৌরসভার ডুমুরতলা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত এ জেড এম ইকবল আলম জুয়েল নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের হাজী মো. শামসুল আলমের ছেলে এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে গত ৪ আগস্ট সদর উপজেলার নাকশি বাজার থেকে বের হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে হামলা করার অভিযোগে নড়াইল-২ আসনের সাবেক সসংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাসহ ৯০ জনের নামে উল্লেখ করে একটি মামলা হয়।

গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ। মামলায় কাউন্সিলর জুয়েল ৩৪ নম্বর আসামি ছিলেন। শুক্রবার সন্ধায় নড়াইল পৌরসভার ডুমুরতলায় নিজ বাড়ি থেকে কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, মিছিলে হামলার অভিযোগে করা মামলার কাউন্সিলর জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version