স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে বসতবাড়িতে রাত সাড়ে ১২ টার সময় একদল সন্ত্রাসী প্রবেশ করে রাতের আঁধারে ৩ জনকে কুপিয়ে ফেলে রেখে যায়।

বাড়ির লোকজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে মতিয়ার বিশ্বাস (৪৫) কে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মারাত্মক জখম অবস্থায় অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।আহতরা হলেন, একই গ্রামের আঃ হালিম (৩৪) ও মনিরুল ইসলাম (৩৮)।

নিহতের স্ত্রী মিম খাতুন জানায়, হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে প্রবেশ করে আমার স্বামীকে পাশের বাড়ির হালিম ও মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার স্বামী মতিয়ার প্রাণ বাঁচাতে দৌঁড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে দিয়ে কোপাতে থাকে।

আমার স্বামী নিস্তেজ হয়ে গেলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তার নাড়িভুড়ি বের হয়ে যায়। অপর দুইজনকে একই ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মতিয়ারকে মৃত ঘোষণা করে ও অপর দুইজনকে খুলনা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। তাদের অবস্থা আশংঙ্কাজনক।

এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটক করতে অভিযান শুরুকরা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version