মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ ঘটিকায়  কটিয়াদী মডেল থানা প্রাঙ্গণে

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কটিয়াদী মডেল থানার ওসি ( তদন্ত) হাবিবুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বিপ্লব কুমার সাহা, সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, কটিয়াদী প্রেস ক্লাবের আহবায়ক এ কে এম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সদস্য সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিত সাহা,  পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি  সাহাসহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকগণ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুম পাঠান, দৈনিক ভোরের আকাশের প্রতিনিধি মিয়া মোহাম্মদ ছিদ্দিক, মডেল থানার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 কটিয়াদী উপজেলার পৌরসভায় ১৪টি এবং ৬টি ইউনিয়নে ১৮টি মোট ৩২ টি পূজা অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version