মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১২ই রবি আউয়াল পবিত্র ইদে মিলাদুন্নবী (সাঃ)যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে  আলোচনা ও দোয়া মাহফিল ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামানের

সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি কমিশনার(ভূমি) তামারা তাসবিহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী রবিউল ইসলাম,ইসলামী ফাউন্ডেশন মডেল কেয়ার টেকার ওয়ায়েস করনী,কটিয়াদী মডেল মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন,কটিয়াদী হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সকল মসজিদের ইমামগন।

এর আগে সকালে কটিয়াদী রেজভিয়া দরবার শরীফের আয়োজনে ইদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেথৈর আনন্দবাজারে গিয়ে শেষ হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version