শুক্রবার, সেপ্টেম্বর ১৮

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ বেতারের গাজীপুর প্রতিনিধি অধ্যাপক মাসুদুল হক সভাপতি এবং দেশ টিভি ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।১২ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এবং দি ডেইলি অবজারভারের গাজীপুর প্রতিনিধি কাজী মোসাদ্দেক হোসেন নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন- ‌ঘোষিত তফসিল অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে কোন ও প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন (দৈনিক মুক্ত সংবাদ), সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক (বাংলাভিশন), যুগ্ম সম্পাদক আবিদ হোসেন বুলবুল (দৈনিক সকালের সময়/দি ডেইলি ট্রাইব্যুনাল), সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান (মোহনা টিভি/দৈনিক সংবাদ), কোষাধ্যক্ষ আফজাল হোসেন (দৈনিক আমার সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল আলম রায়হান (দৈনিক মুক্ত সংবাদ), দফতর সম্পাদক কাজী মকবুল হোসেন (দৈনিক সোনালী বার্তা/ডেইলি মর্নিং অবজারভার), ক্রীড়া – সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ (দৈনিক মুক্তালোক)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- অধ্যাপক আমজাদ হোসেন (দৈনিক গণমুখ), অধ্যাপক এনামুল হক (দৈনিক বাংলাদেশের খবর/সাপ্তাহিক গাজীপুর সংবাদ), মাহতাব উদ্দিন আহাম্মদ (দি নিউজ টাইমস), এম এ ফরিদ (দৈনিক তাজা খবর), হাবিবুর রহমান (দি ডেইলি বাংলাদেশ পোস্ট), আব্দুস সালাম শান্ত (দৈনিক সংবাদ প্রতিদিন), রায়হানুল ইসলাম আকন্দ (ঢাকা ট্রিবিউন/বাংলা ট্রিবিউন)।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মোবারক হোসেন এবং মেহেদী হাসান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version