বুধবার, সেপ্টেম্বর ১৬

লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল ইসলামের নারী কেলেংকারী, নিয়োগের নামে বানিজ্য, স্বেচ্ছাচারিতা ও নানা অনিয়ম-দ্যূনীতি  বিচারের দাবীতে মানববন্ধন ও মিছিল সমাবেশ করেছেন ছাত্র-জনতা।

বুধবার সকালে উপজেলার লোহাগাড়া বাজারে এ কর্মসূচী পালন করেন তারা। মানববন্ধন ও সমাবেশ চলাকালে বক্তব্য দেন, অভিভাবক রাকিবুল বারী শুভ, রাজু তালুকদার, রবিউল ইসলাম, ইমতিয়াজ আলম, রাসেল আল হাসান, প্রাক্তন শিক্ষার্থী শাহিন, শিক্ষার্থী রুপম প্রমূখ। অবিলম্বে প্রধান শিক্ষকের বিচার দাবী করেন বক্তারা। অন্যাথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেয়া হয় সমাবেশ থেকে।

 শেষে লোহাগাড়া বাজারে মিছিল করেন তারা। মিছিলে প্রধান শিক্ষকের নারী কেলেংকারী ও নানা অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক এবাদুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version