দেওয়ান রানা, মদন(নেত্রকোণা):

প্রতিনিধিঃ মদনে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবীতে কাইটাইল ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার খাগুরিয়া প্রধান সড়কে  হাজার হাজার সাধারণ জনগণ এই কর্মসূচীতে অংশ গ্রহন করে। ইউনিয়ন বিএনপির ১ নং ওয়ার্ড খাগুরিয়া গ্রাম ও সহযোগী সংগঠনের ব্যানারে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের মুক্তি দাবীতে এ কর্মসূচীর আয়োজন করে ।

ঘন্টাব্যাপী এ কর্মসূচীতে মদন উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, যুবদলের সভাপতি মোঃ সায়েদু জ্জামান হাদিছ,কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান, ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ উজ্জ্বল মিয়া, বিএনপি নেতা মোঃ মজলু মিয়া, যুবদল নেতা, মোঃ আনিছ মিয়া, আবেদ আলী,ছাত্রদলের ইউনিয়ন  সিনিয়র সভাপতি  মোঃ রুমান,ছাত্রদলের নেতা সারোয়ার জাহান প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version