লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রাবার বুলেট আহত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মেহেদী হাসান রানা নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকালে উপজেলার শাটিয়া গ্রামে মেহেদির বাড়িতে গিয়ে এ সহায়তা করা হয়। এ সময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারি অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য মেহেদী ঢাকায় একটি জুতার কোম্পানীতে কর্মী হিসেবে কাজ করতেন। আন্দোলনের সময় তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের ১৪০টি স্পিন্টার ঢুকে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা করে তার শরীর থেকে ৩১টি স্পিন্টার বের করা সম্ভব হয়েছে। বাকিগুলো এখনো শরীরে রয়ে গেছে।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় জমি বিক্রির ফাঁদে ৩০ লাখ টাকা লোপাট: অবশেষে খাঁচায় প্রতারক
- প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
- নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি
- শ্রীমঙ্গলে কুষ্ঠসেবা পরিদর্শনে আন্তর্জাতিক প্রতিনিধি দল
- হাওরের দুর্গম পথ পেরিয়ে সহকারী জজ জগন্নাথপুরের শুভ
- জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের গর্ব গাথা এই জামালপুর জেলা ব্র্যান্ডিং কে সামনে রেখে জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
- সীমান্তে ৩১ বিজিবির অভিযান: কলমাকান্দায় মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার




