দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

সমাজের সর্বস্তরের বৈষম্য বিলোপ,ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংগ্রাম অব্যাহত রাখো,লুটতরাজ সাম্প্রদ্রায়িক সহিংসতা রুখে দাঁড়াও ও সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ এর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারন সম্পাদক রুপন কুমার সরকার,যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম,উপজেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি কবিরুল ইসলাম,সহ সাধারন সম্পাদক জুয়েল মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে বলেন, সাম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপসানালয়ে হামলা, রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের সম্পদ লুট পাটের ঘটনা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। এসব অরাজকতা বন্ধ করতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। অতি দ্রুত সকল ছাত্র- জনতা হত্যার বিচারের দাবি জানান তারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version