রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে নীলফামারীর ডিমলায় মোমবাতি প্রজ্বলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার বিজয় চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলা শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

এসময় প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থীরা। এছাড়াও জাতীয় সংগীতের মাধ্যমে তাদের শ্রদ্ধা জানানো হয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদের হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা তাদের সারা জীবন মনে রাখব।

তারা আরও বলেন, ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারকে নিধন করে ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে ও তাদের রক্তের বিনিময়ে আমরা যেই সামনের বাংলাদেশের দিকে যাচ্ছি তাদের স্মরণেই আজ এই মোমবাতি প্রজ্বলন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে আমরা যে স্মৃতিচারণ করি, শ্রদ্ধা জানাই ঠিক তেমনি প্রতি বছর এই ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন তাদেরও আমরা স্মরণ করব শ্রদ্ধা জানাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version