(নোয়াখালী- প্রতিনিধি) নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় (৬৫)বছরের এক বৃদ্ধকে গলাকেটে হত্যা করেছেন দুর্বৃত্তরা।

নিহত খাজা মিয়া সুনর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের খালেক মিয়ার বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। খাজা মিয়া ৫ সন্তানের জনক,

আজ সকাল ১০ ঘটিকার সময় সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের নিহতের নিজ বাড়ির সামনে থেকে এ মরদেহ উদ্ধার করেন পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খাজা মিয়া এক সময়ে চা দোকানদার ছিল। স্ত্রী কমলা বেগম কে নিয়ে তার নিজ বাড়িতে একা বসবাস করেন। গতকাল শনিবার রাত ৯ ঘটিকার সময় তিনি স্থানীয় কাঞ্চন বাজার থেকে প্রতিবেশী আরেক লোকের সাথে বাড়িতে ফিরেন। কিন্তু বাজার থেকে তিনি আর ঘরে আসেননি। আজ সকালে তার স্ত্রী ফজর নামাজ পড়তে উঠে স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৬ টার দিকে নিজ বাড়ির সামনে স্বামী খাজা মিয়ার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

এই বিষয় খাজা মিয়ার মেজো ছেলে মো.ছিদ্দিক উল্যাহ কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা খুবই সহজ সরল লোক ছিলেন।  তার সাথে কারো বিরোধ ছিলনা। কে বা কাহারা তাকে নৃসংশ ভাবে হত্যা করেছে। এখন পর্যন্ত হত্যার কোনো কারণ তাদের জানা নেই।

এই বিষয় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। তবে শরীর থেকে মাথা আলাদা হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখনো নিহতের স্বজনেরা কোনো অভিযোগ করেনি। তবে হত্যার কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। পুলিশ ক্লু-লেস এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version