জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর উপজেলায় শুকর চরাতে এসে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার (১ জুলাই) বেলা ১২ টার দিকে কলোড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রদিপ কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি। আহত চিত্ত মণ্ডল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version