লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ অনুর্ধ্ব- ১৭ বালক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডাক বাংলো শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম ও উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলম। উদ্বোধনী খেলায় ২নং কোষারাণীগঞ্জ ইউনিয়ন কে ৩-০ গোলে পরাজিত করে ১১নং বৈরচুনা ইউনিয়ন। এর আগে উপজেলা নিবার্হী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ খায়রুল আনাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচালক ফয়জুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক সবুর আলম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহরাব আলী, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রেজওয়ানুল আমিন রেজু, প্রমুখ। এবারের টুর্নামেন্টে ১১টি দল অংশ নিচ্ছে। আগামী ১২ জুলাই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে বিজিবির ফাঁদ: ভারতীয় মদ ও যানবাহন ফেলে চম্পট পাচারকারীদের
- পুলিশের জালে ইয়াবা কারবারি নয়ন, কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নে স্বস্তি
- ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে ছেলের হাতে প্রাণ গেল বাবার
- ময়মনসিংহে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নেত্রকোনার ২ মাদক ব্যবসায়ী আটক
- নেত্রকোনার শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
- বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই: নেত্রকোনার ডিসি
- নেত্রকোনায় যাত্রীবাহী বাসে পুলিশের অভিযানের ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার


