মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ

দেশের সর্ববৃহৎ দৈনিক ১৭শ’ মে.টন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ যমুনা সার কারখানা চালুর দাবীতে ২৬ জুন বুধবার সকালে তারাকান্দি ট্রাক ট্যাংকলড়ী ও কভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে সরিষাবাড়ি নাগরিক কমিটির একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

কৃষক বাঁচাও, শ্রমিক বাঁচাও, শিল্প বাচাও, দেশ বাঁচাও, বন্ধ যমুনা সার কারখানা চালু কর – এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সরিষাবাড়ি নাগরিক কমিটির ১০১ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। বিশিষ্ট শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেনের সভাপতিত্বে প্রখ্যাত শ্রমিক নেতা আব্দুল মোত্তালেব আহ্বায়ক ও সরিষাবাড়ি উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, শ্রমিক নেতা মতিয়র রহমান, সেচ্ছা সেবকলীগ নেতা মশিউর রহমান মোর্শেদ, যুবলীগ নেতা রইচ উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক এবং কৃষক লগী নেতা মশরিকুল আলম লিচুকে সদস্য সচিব করে সভায় সর্বসম্মতিক্রমে সরিষাবাড়ি নাগরিক কমিটির একটি উপ-কমিটি অনুমোদিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version