রিয়াদ ইসলাম জলঢাকা:
“বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” “বাংলার পাট, বিশ্বমাত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী জলঢাকায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতাধীন পাট চাষি প্রশিক্ষন কর্মসূচি ২০২৪ পালন করেছেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন।বুধবার (২৬ জুন) সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ৭৫ জন পাট চাষীদের মাঝে দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এ.টি.এম তৈবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জি. আর. সারোয়ার,কৃষি কর্মকর্তা সুমন আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার, অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন, পাট পচন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনা সদরে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ দুইজনের জেল-জরিমানা
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন



