দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

আইন শৃঙ্খলার বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নেত্রকোনা জেলার পুলিশের শ্রেষ্ঠ সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) নির্বাচিত হয়েছেন দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাছ আলী।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার ও সম্মাননা তুলে দেন নেত্রকোনার জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে,দুর্গাপুর ও কলমাকান্দা এই দুই থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার,বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে। এর আগেও তিনি গত বছরের নভেম্বর মাসে ও চলতি বছরের জানুয়ারি মাসে শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছিলেন।

দুর্গাপুর সার্কেল এএসপি (সহকারী পুলিশ সুপার) মোহাম্মদ আক্কাছ আলী বলেন,এই পুরস্কার আমাকে কাজের প্রতি আরো দায়িত্বশীল করবে। আমার এ অর্জন আমার সকল সহকর্মীদের। কারণ দুর্গাপুর ও কলমাকান্দা থানার ওসিসহ সকল অফিসারদের পেশাদারিত্ব ও জনগণের সেবায় নিরলস পরিশ্রমের কারণে এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনগুলোতেও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version