স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নির্বাচিত হলেন নেত্রকোনা জেলার কৃতি সন্তান আপেল মাহমুদ ও সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন রাহাত হোসেন।

আপেল মাহমুদ আটপাড়া উপজেলার কৃতি সন্তান ও উপজেলার বিএনপির সাবেক বারবার নির্বাচিত সফল সভাপতি সাধারণ সম্পাদক ও ৪ নং বানিয়াজান ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান মৃত ইদ্রিস আলী মাস্টার এর সর্বকনিষ্ঠ পুত্র।

তিনি পূর্বে সাবেক ঢাকা মহানগর উত্তর ও সাবেক কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছেন।
মো:রাহাত হেসেন -আটপাড়া উপজেলার ৫নং তেলিগাতি ইউনিয়নের কৃতি সন্তান, তিনি পূর্বে ঢাকা কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

নেত্রকোনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন বিগত আন্দোলন সংগ্রামে দলের জন্য অগ্রনী ভূমিকা পালন করায় বিএনপির হাই কমান্ড তাদের এই দায়িত্ব মূল্যায়ন করেছেন, এবং আমরা নেত্রকোনা জেলা ছাত্রদল এতে আনন্দিত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version