জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোলমুন্ডা ইউনিয়ন থেকে মাদকসহ হাতে নাতে আটক করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ডিমলা উপজেলার দক্ষিন সোনাখুলি মো: নুর ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (১৯)। থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, পিপিএম এর দিক নির্দেশনায় নীলফামারী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পুলিশি চেকপোস্ট বসিয়ে গোলমূন্ডা এলাকায় গাড়ী তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল ও ১ টি পালসার মোটর সাইকেল সহ একজনকে হাতেনাতে আটক করে।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-২৫ তাং ১৪/০৬/২৪ খ্রীঃ ধারা-২০১৮ সালের মাদক দ্রব‍্য নিঃ আইনের ৩৬(১) সারণীর ১৩(খ)/১৪(খ) রুজু করা হয়। এবিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উপজেলায় মাদক জুয়া নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version