কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের (শেহাবি) ট্রেজারার হিসেবে ড. পি. এম. সফিকুল ইসলাম যোগদান করেছেন। এর আগে আনন্দঘন পরিবেশে তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন শেহাবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম কবীর।

এছাড়াও ফুলের শুভেচ্ছা জানান, শেহাবির রেজিষ্ট্রার ড. হারুন-অর-রশিদ, নেত্রকোনা স্থাপন প্রকল্পের পরিচালক ও অতিরিক্তি সচিব মো. জাকির হোসেন চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মিহির চক্রবর্তী এবং কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান পরান প্রমুখ।

যোগদানের আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. গোলাম কবীর স্যারের উপস্থিতিতে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন শেহাবির নব নিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. পি. এম. সফিকুল ইসলাম।

বুধবার (৫ জুন) বিকেলের দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, শেহাবির জন সংযোগ কর্মকর্তা এনামুল হক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version