ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কলাম-ফিচার ও লেখালেখির ভবিষ্যৎ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার উদ্যোগে বুধবার (২৯ মে) ইবি ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইয়ার) ভবনের কক্ষে দুপুর ২ টায় কর্মশালাটি শুরু হয়।

লেখক ফোরামের ইবি শাখার সভাপতি আবু তালহা আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ও ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চের (আইআইইআর) পরিচালক ড. মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও সংগঠনটির ইবি শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম ও সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. এ. এইচ ওয়ালিউল্লাহ

বিশেষ অতিথি বক্তব্যে শরিফুল ইসলাম বলেন, ‘মানুষ এক দিনে পরিপক্ব হয় না, লিখতে লিখতে একসময় পরিপূর্ণ লেখক হতে পারবে। আমি আমার কাজ করে যাব, বাকিটা সৃষ্টিকর্তা দিবেন’।

সভাপতি আবু তালহা আকাশ বলেন, দক্ষ লেখক তৈরিতে লেখক ফোরাম প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকেই নানা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। আশা করছি এ থেকে নতুন লেখকরা নব উদ্যোমে তাদের যাত্রা শুরু করতে পারবে।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version