ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানকে ৩য় বারের মতো কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন।এর আগে গত ৩ মে ও ১৫ মে তাকে শোকজ করা হয়।

রোববার (১৯ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, আজ ১৯ মে, বিকালে ঝালকাঠি পৌরসভার বিভিন্ন স্থানে কয়েকশত লোকের সমাগম ঘটিয়ে মিছিল। শো-ডাউন করেছেন যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ১১(২) এর সুষ্পষ্ট লঙ্ঘন।এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর উল্লিখিত বিধি ভঙ্গ করে প্রচার-প্রচারণা করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে ২০ মে মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version