আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শার বাগআঁচড়া পরিত্যক্ত অবস্থায় তিনটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বাগআঁচড়া বাবু চেয়ারম্যান মার্কেটের উত্তর পাশে মিজানুর রহমানের গ্যারেজের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মিজানুরের গ্যারেজের পাশ দিয়ে যাওয়ার সময় বোমা সদৃশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাটি উদ্ধার করেন।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কারা এসব রাখতে পারে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

পানিতে রেখে প্রাথমিকভাবে হাত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version