জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শিকদার মোস্তফা কামাল (৪৮) মারা গেছেন।

শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার কুন্দশি এলাকায় হামলার শিকার হন তিনি।

লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.কামাল হোসেন ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিকদার মোস্তফা কামাল উপজেলার উত্তর মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে। তিনি আওয়ামীলীগ নেতা ও উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধায় কুন্দশি এলাকার একটি বাড়িতে শালিসে যান মোস্তফা। শালিস শেষে বাড়ি ফেরার পথে কুন্দশি এলাকার সমির শিকদারের বাড়ির সামনে পৌছালে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে আহত হন মোস্তফা কামাল।

পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্বৃত্তদের ছোড়া গুলি তার বুক ও পিঠে বিদ্ধ হয়। এদিকে মোস্তফা কামাল গুলিবিদ্ধ হবার ১ ঘণ্টা পর ওই গ্রামের ফয়সাল শেখ ও পলাশ মোল্যা নামে আরো দুজন গুলিবিদ্ধ হন।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, এ হত্যার ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version