স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে যশোর জেলার ঝিকরগাছা থানা এলাকা থেকে দ্বীপ কুমার বিশ্বাস(১৯) কে ২৫০ বোতল ফেন্সিডিলসহ বহন কাজে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান এবং ১৪ রিল মিডিয়াম পেপারসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দ্বীপ যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার উত্তর কাগজপুর গ্রামের তপন পদ বিশ্বাসের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল মঙ্গলবার (৭ ই মে) রাতে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মুরাদ হোসেনের নেতৃত্বে এসআই রইচ আহমেদ, এএসআই ইমদাদুল হক ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর ঝিকরগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া আজ বুধবার( ৮ ই মে) ভোরে ঝিকরগাছা থানাধীন কীর্তিপুরস্থ ট্রাক টার্মিনালের সামনে যশোর টু বেনাপোল গামী মহাসড়কের উপর হইতে বেনাপোলের দিক হইতে আসামী একটি কাভার্ড ভ্যানের হেলপার দ্বীপ কুমারকে আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কাভার্ড ভ্যানটির ড্রাইভিং সিটের পিছনে বক্সের মধ্য থেকে ২৫০ বোতল ফেন্সিডিল ও ১৪ রিল মিডিয়াম পেপার উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের অনুমানিক বাজারমূল্য ৩৭,৫০,০০০/= (সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যার নম্বর-০৯।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version