শনিবার, অক্টোবর ৩

আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের উপ-নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে আপাতত ওই আসনে নির্বাচন হচ্ছে না।

আদালতে আবেদনের পক্ষে থাকা আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। আগামী রোববার থেকে নির্বাচনী পিটিশনের ওপর শুনানি হবে।

উল্লেখ্য,গত ১৬ মার্চ ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা যান। শূন্য হওয়া এই আসনে আগামী ৫ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এদিকে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন মো. নায়েব আলী জোয়ারদার‌। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version