রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় ৩ মে (শুক্রবার) ১১ টার সময় তেলবাহী ট্রেন-টাঙ্গাইল কমিউটার এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকার সাথে ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। দুর্ঘটনার পর গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে এ কমিটি গঠনের কথা জানান।

তিনি জানান- এ দুর্ঘটনায় কারো অবহেলা বা গাফিলতি আছে কি না তদন্ত করে দেখা হবে।

জয়দেবপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী ও স্থানীয়রা জানান- টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টাঙ্গাইল কমিউটার ট্রেনটি বেলা ১১টায় জয়দেবপুর স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগন্যালে পৌঁছানোর পর লাইন ক্রসিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা জয়দেবপুর আউটার সিগন্যালের কাজীবাড়ি ছোট দেওড়া এলাকায় একটি তেলবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ আহত তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা থেকে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। সেই সাথে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version