বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান।

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ এর অভিযানে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
গত ১ই মে (বুধবার) সন্ধ্যার সময় বকশীগঞ্জের গোয়ালগাওঁ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বস্ত সূত্রে খবরের মাধ্যমে ডিবি-২ এর একটি অভিযান পরিচালনা করেন। ডিবি-২ টিমের চৌকস অফিসার এসআই আবু রায়হানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে ০১ গ্রাম হিরোইন সহ যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা উদ্ধার এবং একজনকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মলামারী ৩ নম্বর কাকিলাকুড়া ইউনিয়নের শ্রীবরদী থানার মেহের আলীর ছেলে, তোফায়েল আহমেদ টুনা(৪০)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জে আরো বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা শেষে বকশীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি-২ জামালপুরের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা ঘটনাটি সত্যতা স্বীকার করে আমাদের জানায়, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নেওয়া হবে। যথারীতি নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়া শেষে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version