কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১১ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার(২ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।
উপজেলা সহকারি রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো.রফিকুর রহমান,উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ বুলবুল,চমন উদ্দিন ও চা শ্রমিক নারী নেত্রী গীতা রাণী কানু।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী,উপজেলা আল ইসলাহ এর সভাপতি হাফেজ এম এ ওয়াহাব,উপজেলা হিন্দু,বৌদ্ধ ঐক্য খ্রীষ্টান পরিষদের সাধারন সম্পাদক নিরঞ্জন দেব,বাংলাদেশ টি স্টাফ এসোসিয়েশন এর যুগ্ম- সাধারন সম্পাদক মো.আলমগীর চৌধুরীও চা শ্রমিক নেতা সুনীল কুমার মৃধা।
এ ছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম ও নারীনেত্রী মুন্না দেব রায়।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছেন নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।
নির্বাচন কমিশনের ঘোষিত তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৫ মে,আপিল গ্রহণ ৬-৮ই মে, আপিল নিষ্পত্তি ৯-১১ই মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ করা হবে ২৯শে মে।
ব্রেকিং নিউজ
- ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ কি এতই কঠিন?
- যাত্রীর ছদ্মবেশে মাদক পাচার, ময়মনসিংহে এসআরবি-১৪ এর জালে আটক ২
- কেন্দুয়ায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
- ফায়ার সার্ভিসের বদলি নীতিমালা জারি, একই কর্মস্থলে তিন বছর হলেই বদলিযোগ্য
- আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের
- সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক
- নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
- সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান : আইএসপিআর


