কে. এম. সাখাওয়াত হোসেন: নেত্রকোনা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার করে ৪০০ বস্তা (২০ হাজার কেজি) ভারতীয় চিনিসহ তিন চোরকারবারীকে গ্রেফতার করেছে। এসবের আনুমানিক বাজার মূল্য ২৪ লক্ষ টাকা হবে এবং এ কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা সদরে চকপাড়ার মৃত মতি মিয়ার ছেলে মো. মাসুম (৪০), গাজীপুরের কালীগঞ্জ থানাধীন উলুখলা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. জায়েদ মিয়া (২২) ও একই জেলার পূবাইল থানাধীন হারবাইত গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে বাবু মিয়া (৪৫)।

সোমবার (২৯ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবুল কালামের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় রাজুর বাজার সংলগ্ন এবিসি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি বোঝাই ট্রাকটি আটক করতে সক্ষম হয় পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে ওসি মো. আবুল কালাম বলেন, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version