মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মেসি টাক্টরের মুখোমুখি সংঘর্ষষে মাহবুব হোসেন (৩৫) নামের এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টায় উপজেলার পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত মাহবুব উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মোজাহার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহাবুব প্রতিদিনের মত মোটরসাইকেল যোগে বিভিন্ন গ্রাম থেকে গাভীর দুধ সংগ্রহ করে পাঁচবিবি বাজারে বিক্রয় করতে আসার সময় পাঁচবিবি-কামদিয়া সড়কের দানেজপুর এলাকায় পৌছিলে সামনে দিক থেকে দ্রæত গতিতে আসা মেসির সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হলে ঘটনাস্থলেই সে নিহত হন। এ সময় ঘাতক মেসির ড্রাইভার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মেসি আটক করেন।
পাঁচবিবি থানার ওসি তদন্ত হাবিবুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ব্রেকিং নিউজ
- দুর্গাপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা, দল থেকে বহিষ্কার
- সংগঠনই সাহিত্যিকের কণ্ঠস্বর, তবে রুখতে হবে সাংস্কৃতিক মাফিয়াদের দৌরাত্ম্য
- রাতের আঁধারে বস্তা ফেলে পালালো দুর্বৃত্তরা, মোহনগঞ্জে ১১ বস্তা চাল উদ্ধার
- চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আলমগীর, খালিয়াজুরীতে থমথমে পরিস্থিতি
- সীমান্তে বিজিবির নজরদারি: দুর্গাপুরে মদ ও ইস্কাফসহ জোড়া চালান জব্দ
- কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন: বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ
- শৌলমারীতে জামায়াতের যুব বিভাগের মতবিনিময়
- কারখানায় ঘুরছে কুকুর: নেত্রকোনায় বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

