বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

পারিবারিক কলহের জের ধরে ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরামপুরে মাহাতাব উদ্দীন (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গত মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে পৌর শহরের কৃষ্ঠচাঁদপুর (নয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় নিহতের স্ত্রী শাহানাজ বেগম বাদী হয়ে বিরামপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে নিহতের পরিবাবের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে গত ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে নিহত মাহাতাব উদ্দিন কে ছোট যমুনা নদীর ধারে নিয়ে বেশ কয়েকজন এলোপাতারী ভাবে মারপিট করে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিসক তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

গত বুধবার (১০ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মাহাতাবের স্ত্রী পরে বাদী হয়ে ৯ জনের নাম উল্ল্যেখসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। এজাহারভূক্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version